প্রাথমিক সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান ও পদায়নের দাবীতে চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের মানববন্ধন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

প্রাথমিক সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান ও পদায়নের দাবীতে চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের মানববন্ধন
apps

প্রাইমারী সহকারী শিক্ষকদের দ্রুত নিয়োগ ও পদায়ন এর দাবিতে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  সিলেট জেলার চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষকগণ তালতলাস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে নিয়োগ ও ১৬ ফেব্রুয়ারি থেকে বেতন প্রদানের দাবি করেন। উল্লেখ্য গত ১৬ তারিখ এসব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু আদালতে রিটের অজুহাতে গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ সম্পন্ন হয়নি। বক্তারা একটি দাবিতে একমত হোন যে তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।

বক্তারা বলেন কিছু দুষ্কৃতকারী চাল করে রীট করেছে এই রিটের ভিত্তি নেই, বক্তারা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রনালয় সুদৃষ্টি কামনা করেন এবং ভিষন ২০৪১ বাস্তবায়নে মেধাবীদের সুযোগ দিয়ে দেশ ও জাতির কল্যানে সবাইকে আহবান জানান, তারা আর ও বলেন এই রিটের মাধ্যমে কোমলমতি সোনামনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষক সমাজের মানহানি হচ্ছে।

Development by: webnewsdesign.com