প্রাণঘাতী করোনা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ, ব্যাখ্যাসহ বুঝিয়ে বললেন ট্রাম্প

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ১:১৮ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ, ব্যাখ্যাসহ বুঝিয়ে বললেন ট্রাম্প
apps

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাত্র ৭২ ঘণ্টা পরই হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন তিনি। সেখানে ফিরেই টান দিয়ে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। বলেন, “করোনা নিয়ে ভয়ের কিছু নেই। এটাকে নিজের জীবনের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না।” জানা গেছে,পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে করোনা থেকে সুস্থ করে তুলতে বিশেষ ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে। আর এতে তিনি অনেক ভাল বোধ করছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

এরপর ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সেখানে তিনি পরীক্ষামূলকভাবে যেসব ওষুধ সেবন করেছেন সেটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার এই করোনা আক্রান্ত হওয়াকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেছেন, “এটা আসলে অবিশ্বাস্য। আমি ভালো বোধ করছি। তিনদিন আগে আমি যেমন ভালো বোধ করেছিলাম, এখন ঠিক তেমনটা বোধ করছি। সুতরাং আমি মনে করি আমার যে করোনা হয়েছে সেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল।” করোনাকালীন তিনি যেসব ওষুধ সেবন করেছেন সেগুলো বিনামূল্যে হাসপাতাল থেকে করোনা রোগীদের দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে চিকিৎসা পেয়েছেন সেটা যাতে অন্যরাও পায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, “আমি যে ওষুধ সেবন করেছি, আমি যে চিকিৎসা নিয়েছি সেটার সবার জন্য চাই। আমি চাই সকলেই যেন প্রেসিডেন্টের মতো চিকিৎসা পায়। কারণ, আমি এই চিকিৎসা নিয়ে বেশ ভালো বোধ করছি।” সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

 

Development by: webnewsdesign.com