
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেছেন, বৈশ্বিক সংকট সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে,বাংলাদেশ স্মার্ট ডিজিটাল বাংলাদেশের রুপ নিচ্ছে ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা ইউনিয়ন শাখা কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি তানভীর শাকিল জয় বলেন, মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনও পূরণ হবার নয়, জাতীয় নির্বাচন এর কথা সবাইকে মাথায় রেখে আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আদর্শকে বুকে ধারণ করে দলকে সুসংগঠিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন ‘তৃণমূল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত করতে হবে। এভাবে সংগঠিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে হবে। দলকে সুসংগঠিত করে দেশ বিরোধী শক্তি সমূহকে প্রতিহত করতে হবে।’
উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসূফ জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান উপজেলা আঃলীগনেতা আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিশির বিশ্বাস, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ। পরে ২য় অধিবেশনে প্রধান অতিথি কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক সহ আংশিক কমিটির নাম ঘোষণা করেন।