প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন কে এম নাজমুল হক

সোমবার, ০২ মার্চ ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন কে এম নাজমুল হক
apps

‎প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কে এম নাজমুল হক।

‎সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।


‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, কে এম নাজমুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

Development by: webnewsdesign.com