প্রথম বিভাগীয় ক্রিকেট লিগে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে এপোলো ইলেভেন ক্রিকেট ক্লাব। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়ান্ডার্স ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে দলটি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়ান্ডার্স ক্রিকেট ক্লাব মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। এপোলো ইলেভেনের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে চাপে পড়ে ওয়ান্ডার্স। দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন হামজা, যিনি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে এপোলো ইলেভেন। বিশেষ করে আশরাফুলের ঝড়ো ইনিংসে দ্রুত জয় নিশ্চিত হয় দলটির। ২৮ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন হামজা।
Development by: webnewsdesign.com