সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে পা বেঁধে ধর্ষণের অভিযোগে সুলতান মাহমুদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামারখন্দ সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিনুর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুলতান মাহমুদ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি একটি মুদি দোকান চালান।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে ডেকে নেয় সুলতান। পরে ওড়না দিয়ে মুখ আর দড়ি দিয়ে পা বেঁধে ধর্ষণ করে।
পরে কিশোরী বাড়ি ফিরে ঘটনা জানালে পরিবারের লোকজন সুলতানকে মারধর করে। স্থানীয়রা সালিশ-বিচারের আশ্বাস দেয়ায় মামলা করতে দেরি হয়।
সিনিয়র এএসপি মো. শাহিনুর কবির আরো বলেন, এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
Development by: webnewsdesign.com