গত ২৪ ফেব্রুয়ারী’২০ইং দৈনিক কক্সবাজার পত্রিকার শেষপৃষ্টায় “চকরিয়ায় নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদের সাথে বাস্তবতার কোন মিলনাই।
প্রকৃত ঘটনা হচ্ছে; চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ কালুর ছেলে আলী হোসেনের মালিকাধীন ভরামুহুরী মৌজার বিএস ২৮৮, ২৮৭ ও ২৯৭ দাগের আন্দরের ১৯ শতক জমি বিগত ২০ এপ্রিল ২০১১ সালে ২৭২৬ নম্বর রেজিস্ট্রাট আমমোক্তারনামা কবলামূলে গ্রহণ করি। যা তিনি নিজেই সংবাদে স্বীকার করেছেন।
তিনি ওই আমমোক্তারনামা বিগত ২৮ জুন ২০১১ সালে ৩৯৫০ নম্বর রেজিস্ট্রি কবলামূলে বাতিল ঘোষণা করেন বলে দাবীও করেন। একইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বিগত ২৫ জানুয়ারী ২০১২ সালে কক্সবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি মিথ্যা মামলা (২২/১২) দায়ের করেন। এরপরও তিনি (আলী হোসেন) স্বেচ্ছায় গত ২৭ মে ২০১৫ সালে ২৭৮৮ রেজিস্ট্রিমূলে আমাকে বিক্রি করে দেন। এখানে হুমকি ধমকি দেয়ার প্রশ্নই আসেনা।
মূলতঃ উল্লেখিত আলী হোসেন, তার সহযোগি নুর হোসেন ওরফে গরু নুর হোসনের নেতৃত্বে একটি সংগবদ্ধ চক্র আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করতে বিগত উপজেলা নির্বাচনে আমার কতিপয় প্রতিপক্ষকে হাতে নিয়ে আমার বিরুদ্ধে এসব অপপ্রচারে মেতে উঠেছে। তাই আমি প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের তীব্র জানাচ্ছি এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী-
জেসমিন হক জেসি চৌধুরী
ভাইস চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ,চকরিয়া, কক্সবাজার।
Development by: webnewsdesign.com