ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

পুলিশের জন্য ৫৬ লাখ টাকায় ভারত থেকে ৬ ঘোড়া আমদানি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৭ বার পঠিত
পুলিশের জন্য ৫৬ লাখ টাকায় ভারত থেকে ৬ ঘোড়া আমদানি

বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়াগুলো মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা হয়।

জানা যায়, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কাজে ব্যববহার করা ঘোড়াদের প্রজনন বৃদ্ধির জন্য প্রায় ৫৫ লাখ ৬২ হাজার টাকায় (৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার) ঘোড়াগুলো আমদানি করা হয়েছে। ঘোড়াগুলো বুধবার ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে বলে জানা গেছে।

 

 

 

 

বাংলাদেশ পুলিশের জন্য ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করেছে।

ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেয়ার জন্য সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য এগুলো বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa