পুরান ঢাকায় হকার উচ্ছেদ অভিযান

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ

পুরান ঢাকায় হকার উচ্ছেদ অভিযান
apps

পুরান ঢাকার ফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা হকারদের উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি ট্রাফিক জোন ও বংশাল থানার সমন্বয়ে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা গেছে, কোতওয়ালি ও বংশাল এলাকার বেশকিছু ফুটপাত দখল করে হকাররা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বংশাল থানার ওসি শাহীন ফকির ও কোতোয়ালি জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালি জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে পুলিশ বন্ধু হয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। জনগণের দুর্ভোগ হয় এমন সকল কাজ পুলিশ প্রতিহত করবে। আজ আমরা কোতওয়ালি ও বংশাল এলাকার বেশকিছু ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেছি।

Development by: webnewsdesign.com