পিরোজপুরে ধর্ষকের বাড়িতে অন্তঃস্বত্ত্বা ধর্ষিতাকে দেখে পালালো ধর্ষক!

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৮:১৪ অপরাহ্ণ

পিরোজপুরে ধর্ষকের বাড়িতে অন্তঃস্বত্ত্বা ধর্ষিতাকে দেখে পালালো ধর্ষক!
apps

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে সজল রায় (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রায় ছয় মাস আগে হওয়া এই ধর্ষণের ফলে ভুক্তভোগী কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার ৫ নম্বর শাখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামের ওই ভুক্তভোগীর বাড়িতে ঢুকে পাশের দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামের সজল রায় ধর্ষণ করে। সজল রায় দুই সন্তানের জনক।

ভুক্তভোগী জানান, তার মা-বাবা মানুষের জমিতে চাষাবাদের কাজ করতে গেলে সজল রায় তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রলোভনসহ বিয়ের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে সজল রায় তাকে ধর্ষণ করে, যার ফলে সে এখন অন্তঃসত্বা হয়ে পড়েছে।

এ ঘটনা জানাজানি হলে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর বাবাসহ কয়েকজন এলাকাবাসী ওই কিশোরীকে অভিযুক্তের বাড়িতে রেখে আসে। এ সময় অভিযুক্ত সজল রায় এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মশিউর রহমান বলেন, ‘ভুক্তভোগী একটি অসহায় দুস্থ পরিবারের মেয়ে এবং কিছুটা মানসিক প্রতিবন্ধী। এই সুযোগে ধর্ষক তাকে ধর্ষণ করে। মেয়েটি এখন অন্তঃসত্ত্বা।’

পুলিশ এ বিষয়ে খবর পেয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে যায়। পরে ধর্ষণ মামলায় এজাহার করে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, ‘ধর্ষককে গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।

Development by: webnewsdesign.com