পিরোজপুরের নেছারাবাদের খারাবাদ সমদ্দারবাড়ি এলাকায় বৃদ্ধের হাতে ধর্ষণে গুরুতর অসুস্থ শিশু ছাত্রীকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মুদি দোকানি আশ্রাব আলী হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। আশ্রাফ নেছারাবাদের খাড়াবাগ এলাকার মৃত হাসেম আলী হওলাদারের ছেলে।এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।শনিবার বিকেলে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে জানানো হয়, মুদি দোকানি আশ্রাব আলী নির্যাতিতাকে নাতি বলে ডাকতো। সেই কোমলমতি নাতি প্রায়ই নানার দোকানে যেত এবং টিভি দেখতো। কখনও কেউ কোন সন্দেহ করেনি। কিন্তু গত শুক্রবার বিকেলে টিভি দেখার জন্য দোকানে গেলে আশ্রাব আলী খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে।র্যাব জানায়, রক্তক্ষরণ হলে বাড়ি যাওয়ার পর রক্ত দেখে জিজ্ঞসাবাদে নির্যাতিতার অভিভাবকরা বিষয়টি জানতে পারে। পরবর্তীকে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতেই তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নেছারাবাদ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আশ্রাবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে নেছারাবাদ থানায় সোপর্দ করা হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হাসান বলেন, এ ঘটনায় ওই শিশুর বাবা অভিযুক্ত আশ্রাব আলীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।
Development by: webnewsdesign.com