পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় আসামি করা হয়েছে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও স্ত্রী নিলা রহমানকে আসামি করা হলেও আরেকটিতে পৌর মেয়র এবং পৌরসভার ২৭ কর্মকর্তা ও কর্মচারীকে অভিযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বরিশাল দুর্নীতি দমন কমিশনে এই মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আলী আকবর।
অভিযোগ সূত্রে প্রাপ্ত, জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ থাকায় মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ২২ জনকে বিভিন্নভাবে নিয়োগ দিয়ে এই বাবদ অবৈধ টাকা অর্জনের অভিযোগে পৌর মেয়র ও পৌরসভার ২৭ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়।
বরিশাল দুদকের উপ-পরিচালক আলী আকবর সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নির্দেশনা অনুসারে এই দুই মামলা দায়েরের আগে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। সত্যতা পাওয়ায় অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে
Development by: webnewsdesign.com