হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে লিটন মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত লিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত রজম আলীর ছেলে।সূত্র জানায়, সোমবার রাতে লিটন শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পড়ে সে আঘাতপাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতর ছোট ভাই শিপন মিয়া বলেন, লিটন মিয়া কয়েকদিন ধরেই তিনি মানসিক রোগেভূছিলেন। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এস আই নেছার মিয়া নিহতে বিষয়টি নিশ্চিত করছেন।
Development by: webnewsdesign.com