ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ,নিহত ২

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   ২৩৭ বার পঠিত
পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ,নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগরে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬ টায় আর এ কে, স্টার সিরামিক্স কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক কুমিল্লার চৌদ্দগ্রামের দ্বীন ইসলামের ছেলে নুরুল আমিন নিলয় (১৮) ও একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে হেলপার সাহাব উদ্দিন মিয়া (২২)। স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিল।

এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান রং সাইডে চলে গেলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নিলয় ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাস ও পিকআপ ভ্যানের দুই হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং মাধবপুর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিকআপ ভ্যানের হেলপার সাহাব উদ্দিন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa