বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া শিশু সাবিনা আক্তার (০৭)’র মরদেহ ২৮ ঘন্টা পরে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে পানগুছি নদীতে ভেসে ওঠে।
সোমবার দুপুর ২ টার দিকে পৌর সভার ১নং ওয়ার্ড বারইখালী এলাকায় পুরাতন থানা সংলগ্ন শাহ জালাল শেখের মেয়ে। সাবিনা অক্তার পরিবারের সদস্যদের সাথে গোসলকরতে নদীতে গিয়ে নিখোঁজ হয়। মৃত সাবিনার চাচা কবির আহম্মেদ যানান, সোমবার তাদের পরিবারের সদস্যরা ৭/৮ জন একত্রীত হয়ে নদীতে গোসল করছিল। এসময় সাবিনা আক্তারকে গোসল করিয়ে কিনারে তুলে দেয়া হয়। পরে সে সকলের চোখ ফাকিদিয়ে নদীতে ঝাঁপদেয়। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা বিশেষ ডুবরি দল তাকে অনেক খোঁজাখুঁজি করে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ফেরিঘাট এলাকায় ভাষমান অবস্থায় দেখে উদ্ধার করা হয়েছে।
শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম।
Development by: webnewsdesign.com