‘পাঠান’ ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক নিয়ে আলোচনা?

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৯:৫১ অপরাহ্ণ

‘পাঠান’ ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক নিয়ে আলোচনা?
apps

দুই বছরের লম্বা বিরতির পর আবারও সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। ১৮ নভেম্বর থেকে যশরাজের মুম্বাই স্টুডিওতে শুটিং করছেন ‘পাঠান’ ছবির। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। এ ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি। খলনায়ক চরিত্রের জন্য জন আব্রাহাম নিচ্ছেন ২০ কোটি রুপি।

সংবাদমাধ্যমে তাদের পারিশ্রমিক নিয়ে বেশ আলোচনা হয়েছে। এরমধ্যেই শুরু হয়েছে ছবির প্রধান অভিনেতা শাহরুখের পারিশ্রমিক নিয়ে আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, পাঠান ছবির জন্য শাহরুখ খান নির্দিষ্ট পরিমাণে পারিশ্রমিক নিচ্ছেন না।

পারিশ্রমিক হিসেবে সিনেমাটির লভ্যাংশের ৪৫ শতাংশ পাবেন তিনি। অর্থাৎ ছবিটি মুক্তির পর এর ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করছে কত পাবেন শাহরুখ। প্রতি ১০০ কোটি রুপি লাভে ৪৫ কোটি পাবেন তিনি। জানা গেছে, পাঠান চলচ্চিত্রে অতিথি চরিত্রে সালমান খানকেও দেখা যাবে।

Development by: webnewsdesign.com