জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে কয়া সীমান্তের ধরঞ্জী ইউনিয়নের শালুয়ার বিল নামক এলাকা থেকে এই লাশ করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান জানান, দুপুরে কয়েকজন জেলে শালুয়ার বিলে মাছ ধরতে গেলে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পা বাঁধা অর্ধগলিত লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্তের পর কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে।
Development by: webnewsdesign.com