পাঁচবিবির আটাপাড়া সীমান্তে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

পাঁচবিবির আটাপাড়া সীমান্তে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার
apps

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তের গোপালপুর ছোট যমুনা নদী থেকে প্রায় ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের আটাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলমঙ্গীর হোসেন জানান, আটাপাড়া সীমান্তের উত্তর গোপালপুর ২৮৪ পিলার সংলগ্ন এলাকার ছোট যমুনা নদী পথে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে ফেনসিডিলগুলো উদ্ধার করতে পারলেও মাদক ব্যবসায়ীরা নদী পথে পালিয়ে যায় বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com