জয়পুরহাটের পাঁচবিবিতে এক নারীর বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী ইসমাঈল হোসেন।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় ইসমাঈল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্বা বেগমের সাথে উপজেলার ভানাইকুশলি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইসমাঈল হোসেনের সাথে বিয়ে হয় ১২ বছর আগে এবং তাদের ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়।
পরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলামের সাথে বিয়ে হয় ছুম্বা বেগমের। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধায় পাইকড়তলী গ্রামে ছুম্মার বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী ইসমাঈল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আটক ইসমাঈল হোসেনের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
Development by: webnewsdesign.com