ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাঁচবিবিতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ৯১ বার পঠিত
পাঁচবিবিতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন লি: এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ক্রেডিট ই্উনিয়ন লি: এর আয়েজনের দি কো-অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) এর সহযোগিতায় পাঁচবিবি ডিগ্রি কলেজের হলরুমে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন লি: এর চেয়ারম্যান আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ও নওগাঁ ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মতিয়র রহমান, পাঁচবিবি উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন লি: এর ভাইস চেয়ারম্যান শাহীন আকন্দ,সেক্রেটারি মাহবুব আলম জামিল, ট্রেজারার মহসীন আলী মন্ডল, ডিরেক্টর আনোয়ার হোসেন, রতন কৃষ্ণ দাস, ক্রেডিট ই্উনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ও সেক্রেটারি জহুরুল ইসলাম সরকারসহ অনেকে।

শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন উচাই বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল হোসেন,মহিলা কলেজের শিক্ষক রেজুয়ান হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রেডিট ই্উনিয়ন লি: এর উপজেলা ব্যবস্থাপক আখতার হোসেন। আলোচনা সভা শেষে সর্বোচ্চ আমানতকারী সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa