জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের আধারে স্কুল বাগানের ২৯ টি ফুল ও ফলের গাছ ভেঙ্গে উপরে নষ্ট করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত রবিবার রাতের আধারে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহার সবমিলিয়ে ২৯’টি ফুল ফলের গাছ ভেঙ্গে ও উপরে ফেলে নষ্ট করা হয়। এছাড়া বাগানের গ্রীল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে ফেলে।
অষ্টম শ্রেণীর একাধিক শিক্ষার্থী জানান, আমাদের বিদ্যালয়ের চারদিকে বাউন্ডারি আছে। স্কুল চলাকালীন এলাকার কিছু ছেলে খেলাধুলা করে এবং আমাদেরকে নানান ধরনের কথা বলে। আমাদের স্বপ্নের বাগানের ক্ষতি করেছে যারা তাদের বিচার চাই।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মোছা: নাসরিন আকতার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। শিক্ষা অফিসের পরামর্শে বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com