জয়পুরহাটের পাঁচবিবিতে ৭০ বোতল ফেনসিডিলসহ আকাশ ইসলাম ওরফে মিলন প্রামানিক (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন প্রামানিক উপজেলার রতনপুর উত্তরপাড়া গ্রামের মুনঞ্জুরুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগুয়ান গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য আইনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com