পাঁচবিবিতে ফেনসিডিলসহ নারী চোরাকারবারিকে আটক করছে পুলিশ

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

পাঁচবিবিতে ফেনসিডিলসহ নারী চোরাকারবারিকে আটক করছে পুলিশ
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধরঞ্জী ইউনিয়নের একটি বসত বাড়ী থেকে ৪২০ বোতল ফেনসিডিলসহ রুনা খাতুন (২৮) নামের এক নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।

পাঁচবিবি থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ধরঞ্জী গ্রামে রবিউল ইসলাম এর বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় মাদক চোরাকারবারি কাজে জড়িত থাকার অপরাধে রবিউল ইসলামের স্ত্রী রুনা খাতুন (২৮) কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলহাজতে প্রেরণ করা হয়।

Development by: webnewsdesign.com