পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ

পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক
apps

এক সময় বাংলাদেশে বিনা ভোটে যারা ক্ষমতায় ছিলেন,তাদের আমলে নির্বাচন হয়নি। বিগত নির্বাচনে আপনারা আমরা ভোট দিতে সুযোগ পাইনি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেল খানায় রেখে দিয়ে তার চিকিৎসা দেওয়া হয়নি। জেলখানায় বেগম খালেদা জিয়াকে স্লো প্রয়োজন করা হয়েছিল। তাই আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। যে ব্যক্তিটাকে মিথ্যা মামলার সাজা দেওয়া হয়েছিল। শুধু বাংলাদেশের জনগনের কাছ থেকে দুরে রাখতে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল।

রবিবার বিকেলে পাঁচবিবি পৌরসভা ৯ টি ওয়ার্ড বিএনপির আয়োজনে দানেজপুর মহুর আলতাব মন্ডলের উঠানে জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান এর ধানের শীষের উঠান বৈঠকে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এসব কথা বলেন।

৯ নংওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,জেলা শাখার মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপির সাবেক যুগ্ন্ সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব,থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রাশেদুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জামিল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ জুয়েল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, কুদ্দুস মন্ডল,

এছাড়াও বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবান, শাহাদুল ইসলাম শাহাদত,যুবদল নেতা হাফিজুর রহমান রিপন আকন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন,থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব নেতা নয়ন প্রধান,পৌর যুবনেতা সাব্বির হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি,সদস্য সচিব মামুন দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি।

Development by: webnewsdesign.com