পলাশে ট্রাক চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী অফিসার নিহত, আহত ১

শুক্রবার, ২৬ মার্চ ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ

পলাশে ট্রাক চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী অফিসার নিহত, আহত ১
apps

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রাকের চাপায় পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোস্তফা কামাল (৪০) নামে এক উপ-সহকারী কমিউনিটি অফিসার নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হন আরেক উপ-সহকারী কমিউনিটি অফিসার হারুন অর রশিদ (৪৫)। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পলাশ বাগপাড়া এলাকার প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল টাঙ্গাইল সদরের মৃত শুক্কুর মাহমুদের ছেলে। দুর্ঘটনায় আহত হারুন অর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপ-সহকারী কমিউনিটি অফিসার মোস্তফা কামাল ও হারুন অর রশিদ মোটর সাইকেল যোগে ঘোড়াশাল যাওয়ার পথে বাগপাড়া প্রাণ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের সড়ক রোড ডিভাইডে মোটর সাইকেল উল্টে প্রাণের একটি মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মোস্তফা কামালের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় হারুন অর রশিদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে ।

Development by: webnewsdesign.com