পলাশবাড়ীতে সরকারি বিশ্ববিদ্যায়ল কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

পলাশবাড়ীতে সরকারি বিশ্ববিদ্যায়ল কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল
apps

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন ডাশ হওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের আয়োজনে রবিবার (১৮ অক্টোবর) কলেজ চত্বরে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগ নেতা শিপন সরকারের নেতৃত্বে এসময় কলেজ ছাত্রলীগ নেতা তারেক প্রধান, শিশির সরকার, শহীদ সরকার, সুমন শেখ, শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য ছাত্রলীগের নেতাকর্মীরা ধষর্ণে সব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন কার্যকর করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করণে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহন করায় কৃতজ্ঞা জ্ঞাপন করেন।

এসময় সকল ধরণের নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিলো এবং আগামী দিনেও থাকার অঙ্গিকার করেন।

Development by: webnewsdesign.com