পরিকল্পনামন্ত্রী করোনামুক্ত

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী করোনামুক্ত
apps

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনামুক্ত হয়েছেন। এর আগে গত ১৩ অক্টোবর তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। বুধবার (২১ অক্টোবর) তার দ্বিতীয় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিকল্পনামন্ত্রীর করোনা থেকে সেরে উঠার বিষয়টি তিনি নিজে ফেসবুকে জানিয়েছেন।

কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ১৩ অক্টোবর এর ফল পজিটিভ আসে। পরদিন দুপুরে মন্ত্রীকে সিএমএইচে ভর্তি করানো হয়।

Development by: webnewsdesign.com