পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারিদের পূর্ণ দিবস কর্মবিরতী

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারিদের পূর্ণ দিবস কর্মবিরতী
apps

পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতী শুরু করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার সরকারি কর্মচারিবৃন্দ।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এই কর্মবিরতী পালন করা হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের এই কর্মবিরতী চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় অংশগ্রহণকারি কর্মচারিরা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, দাবী মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে দাবী আদায় করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার।

Development by: webnewsdesign.com