পত্নীতলার কাশিপুর তরুণ বেতার শ্রোতা সংঘের আয়োজনে মুজিববর্ষ ২০২০-২০২১ উদ্যাপন উপলক্ষে রবিবার সংঘের কার্যালয়ে বিণামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়।
পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হানুল আলম।
আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাছির হায়্যাৎ চৌধুরী, সাবেক ছাত্রনেতা শামিম আক্তার প্রিন্স চৌধুরী, প্রতিষ্ঠানের উপদেষ্টা ভবেশ চন্দ্র ও আব্দুল গফুর, সহ-সভাপতি যতন দত্ত, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ মহাদেবপুরের সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, মেডিক্যাল টেকনোলোজিষ্ট হাফিজুর রহমান প্রমখ। কর্মসূচীতে ৬০ জন নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মুজিববর্ষ উদ্যাপনে নারী পুরুষের আগমনে দিনভর প্রাণবন্ত হয়ে উঠে শ্রোতা সংঘ চত্বর।
Development by: webnewsdesign.com