পত্নীতলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৮ অপরাহ্ণ

পত্নীতলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
apps

নওগাঁর পত্নীতলায় গতকাল বৃহস্পতিবার উপজেলার মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের হল রুমে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পত্নীতলা ১৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান, থানার ওসি পরিমল চক্রবর্তী , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকতা ডা. খালিদ সাইফুল্লাহ , ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, অফিস কর্মকর্তা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সূধীজনেরা প্রমুখ।

 

সভায় মাদক চোরাচালান ঝঞড এর মালিকরা কৃষকদের নিকট হতে অতিরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com