পটুয়াখালীর মির্জাগঞ্জে অপহরণ করে ২সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে আটক -১

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ১২:২৮ অপরাহ্ণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে অপহরণ করে ২সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে আটক -১
apps

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২ সন্তানের জননীকে (২৬) তুলে নিয়ে ১১ মাস আটকে রেখে ধর্ষণ করেছে নিজাম সিকদার (৩৫) নামের এক যুবক। গত বছরের ২৩ এপ্রিল উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) সকালে ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নিজাম সিকদারকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত নিজাম বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মো: হাকিম শিকদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর ১১ বছর পৃর্বে গাবুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের সাথে বিবাহ হয়, তাদের ২টি পুত্র সন্তান রয়েছে। ভুক্তভোগী ওই নারীর বোনের বাড়ি নিজাম হাওলাদারের বাড়ির পাশে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সুবাদে বিয়ের আগেই বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে ছিল। বিয়ের পরেও স্বামীর বাড়ি এসে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতো। প্রস্তাবে রাজি না হওয়ায় সে অপহরণের হুমকি দেয়। স্বামী ঢাকায় চাকরি করায় পারিবারিক কাজে পার্শ্ববর্তী থানার কুমড়াখালী বাজারে যাওয়ার পথে গাবুয়া থেকে গত বছরের ২৩ এপ্রিল সকালে জোর-জবরদস্তি ও টানা হ্যাঁচড়া করে বরগুনার দিকে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । শনিবার (১৪ মার্চ) ৯ মাস পর ভাড়া বাসার দরজা খোলা পেয়ে পালিয়ে আত্মীয়-স্বজনের কাছে আসি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মহিববুল্লাহ বলেন, মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com