পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় ইউপি চেয়ারম্যান স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক আমিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। তবে মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।
আসামি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু (৩৮) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক।
Development by: webnewsdesign.com