পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
apps

পটুয়াখালীতে ৬৬০০ পিচ ইয়াবাসহ মোঃ আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৭ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর থানার কলেজ রোড এর বিএডিসি এলাকা হতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে। পটুয়াখালী র‍্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর ভাড়া বাসায় অভিযান চালানো হয় ।

এসময় আসামীর ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬৬০০ (ছয় হাজার ছয়শত)পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসা বাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।

এলাকায় ভালো, ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছে বলে জানায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।

Development by: webnewsdesign.com