পটিয়ায় মহাসড়কের পাশে যুবকের লাশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

পটিয়ায় মহাসড়কের পাশে যুবকের লাশ
apps

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই পায়ের রগ কাটা ও গলায় গামছা পেছানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসী শনিবার সকালে লাল রঙের শার্ট পরা ও কোমর থেকে নীচ পর্যন্ত উলঙ্গ অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্হা নিচ্ছে পুলিশ। লাশটির পাশে তার পরিহিত লুঙ্গিও উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার আওতাধীন কালারপুল পুলিশ ফাড়ির ইনচার্জ ও পরিদর্শক (অপারেশন) কায়সার হামিদ জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এ যুবককে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে রেখেছে। তার দুই পাইয়ের রগ কাটা। গলায় গামছা পেছানো। আনুমানিক বয়স ৩৫।

লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্হা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com