পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ২:২৬ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান
apps

পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯ ঘটিকার সময় বটতলী হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে পরীক্ষিত চন্দ্র বর্মন (সুজন) এর সভাপতিত্বে সুনীল চন্দ্র বর্মন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাজেদুর রহমান বকুল, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ, পঞ্চগড় ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বলরামপুর ইউ.পি শাখা, এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ দেবীচরন বর্মন, বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ বর্মন, চিকিৎসা সেবাই কাজে নিয়োজিত ডা: নব কান্ত রায়, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি ডায়াবেটোলজি (বারডেম), পিজিটি (মেডিসিন) সহ বটতলি হাট সৃজনশীল যুব পরিষদের সকল সদস্য বৃন্দ।

এই সময় অতিথি বৃন্দ বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ছয় শত গরিব ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধদের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বটতলি হাট সৃজনশীল যুব পরিষদ বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, বটতলি হাট সৃজনশীল যুব পরিষদ বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান কর্মসূচি গ্রহণ করায় সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের জীবন চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ্যতা জড়িয়ে জীবন সংগ্রামে চলতে হয় । এজন্য আমাদের উচিত প্রত্যেকেই যেন চিকিৎসা সেবা গ্রহণ করে করা ভালো।

সেপ্রেক্ষিতে বটতলি হাট সৃজনশীল যুব পরিষদ বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি।

পরীক্ষিত চন্দ্র বর্মন (সুজন) বলেন, বাংলাদেশ এবং মুজিব একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মুজিববর্ষ হচ্ছে আমাদের মাঝে একটি অনুভূতির প্রকাশ। এমন একটি সময়ে আমি বটতলি হাট সৃজনশীল যুব পরিষদ বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান কর্মসূচি আয়োজন করতে পেরেছি তার জন্য নিজেকে গর্বিত মনে করছি।

মুজিববর্ষ উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস সহ ৫০০ থেকে ৬০০ জন মানুষকে চিকিৎসা প্রদান করেন ও ঔষুধ প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে বটতলি হাট সৃজনশীল যুব পরিষদ বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান কর্মসূচি গ্রহণ করেন।

Development by: webnewsdesign.com