নিজ খরচে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক এতিম মেয়েকে বিবাহ দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, আওয়ামীলীগ নেতা ও ৬নং কাবিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান স্বপন।তিনি মঙ্গলবার দুপুরে নিজে উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করেন।কনে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আবদুল হক বাবুলের মেয়ে বিবি রহিমা প্রকাশ রিনা এবং বর বেগমগঞ্জ উজেলার ১৩ রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের হারিছ মাষ্টার বাড়ির মফিজ উল্লাহ’র ছেলে মোঃ জহিরুল ইসলাম।
পিতা-মাতা হারা মেয়ে রিনাকে মঙ্গলবার(৩০ মার্চ) দুপুরে স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার আবদু রহিমের বাড়িতে বর যাত্রী ও এলাকাবাসী সহ ৫০ জন মেহমানের মেজবানি শেষে ৩ লক্ষ টাকা দেন মোহরে ওই বিবাহ সম্পন্ন হয়।শেষে সাইদুজ্জামান স্বপন বর জহিরুল ইসলামের হাতে অভিভাবকদের উপস্থিতিতে কনে বিবি রহিমা প্রকাশ রিনাকে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মোঃ আজাদ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারী আবু তাহের,কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মহিন উদ্দিন,সেক্রেটারী রাজু,৭নং ওয়ার্ড মেম্বার আবদুর রহিম,আবু নাছের মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Development by: webnewsdesign.com