নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
apps

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে হাফেজ ছায়েদ আহমেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

শনিবার (১০ এপ্রিল) নোয়াখালী করোনা হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গত তিন দিন আগে সদরে বৃদ্ধ হাফেজ ছায়েদ আহমেদ জ্বর-কাশি,পেটব্যথা,শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী কোভিড হাসপাতালে ভর্তি হয়। তখন থেকে তিনি আইসোলেশনে ছিলেন।শনিবার সকাল ৯টায় তিনি হাসপাতালে মারা যান।তবে তিনি করোনা পজিটিভ ছিলেন না।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com