নেত্রকোনার পূর্বধলায় উপনির্বাচনে আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন মঙ্গলবার(২০ অক্টোবর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওমর ফারুক।
তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৬৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৩১ ভোট।
আর আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হালিম খান পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট।
৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ওমর ফারুকের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র।
নির্বাচনে উক্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১১ প্রার্থী। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫০জন ও মহিলা ভোটার ১০হাজার ৬৫জন। এর মধ্যে পুরুষ মহিলাসহ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। পরে গত ১৪ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
Development by: webnewsdesign.com