নীরবে কাঁদলেন আইভী

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

নীরবে কাঁদলেন আইভী
apps

বাবার মৃত্যুবার্ষিকীতে নীরবে কেঁদেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বাবার মাজারের সামনেই তাকে কাঁদতে দেখা গেছে। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে আইভীর বাবা আলী আহম্মদ চুনকার ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন পাঠাগার থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাসদাইর সিটি কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলী আহাম্মদ চুনকার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন আইভীর ভাই আলী আহম্মদ রেজা রিপন, আলী আহম্মদ রেজা উজ্জ্বল, বোন জামাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদিরসহ পরিবারের সদস্যরা।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা-মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Development by: webnewsdesign.com