নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে স্থিতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে স্থিতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান
apps

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুরে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জাতীয় পার্টি। এ সময় নির্বাচনে লাঙল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় জাতীয় পার্টিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি।

শনিবার (২৪জানুয়ারী) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশ রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও সংঘাতের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ চায় একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ। জাতীয় পার্টি অতীতেও প্রমাণ করেছে ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, তারা সবসময় জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রেখেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণভোট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জনবান্ধব। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষায় জাতীয় পার্টি আপসহীন। তারা দাবি করেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করলে সংসদে একটি কার্যকর বিরোধী কণ্ঠ নিশ্চিত হবে, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য।

গণসংযোগে অংশ নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা গণভোট ও চলমান রাজনৈতিক ইস্যুতে দলের অবস্থানের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, জাতীয় পার্টি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতার রাজনীতি করে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ এবার সচেতনভাবে ভোট প্রদান করবে এবং লাঙল মার্কায় ভোট দিয়ে একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

Development by: webnewsdesign.com