ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ২৩০ বার পঠিত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় সন্তানের সামনে এক গৃহবধূকে (২৩) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামীর বন্ধু মহসিন (৩৫) ও রজমান (৩২) নামে দুইজনের মিলে ধর্ষণ করে। রবিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর ছোট বোনকে নিয়ে তার স্বামী মুন্সীগঞ্জের সিরাজদি খা এলাকা থেকে চলে যায়। এরপর গৃহবধূ বিভিন্ন স্থানে তার স্বামী ও ছোট বোনকে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় তার স্বামী ও বোনকে খোঁজতে আসলে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয়। এসময় তার স্বামী ও বোনের খোঁজ দেয়ার কথা বলে মহসিন জসিমের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিজ তলায় নিয়ে যায়। এসময় ওই গৃহবধূর সন্তানকে পাশে রেখে জোরপূর্বক মহসিন ধর্ষণ করে।

পরে মহসিন তার বন্ধু রজমানকে ডেকে আনলে সেও ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa