নাটোরের বড়াইগ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন
apps

পরকীয়ায় বাধা দেয়ায় নাটোরের বড়াইগ্রামে হালিমা নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়েছে স্বামী সুরুজ।নির্যাতিতা ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান,উপজেলার জোয়াড়ি গ্রামের কৃষক সুরুজ আলী প্রতিবেশী এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ নিয়ে গত রাতে ঝগড়া বাধে স্ত্রী হালিমার সাথে।এতে ক্ষুদ্ধ সুরুজ পিটিয়ে তার স্ত্রী হালিমাকে জখম করে পালিয়ে যায়।খবর পেয়ে আজ দুপুরে পুলিশ হালিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর থেকে পলাতক রয়েছে সুরুজ।

Development by: webnewsdesign.com