ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভাবার আহ্বান নীতিশ কুমারের

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   ৩২৪ বার পঠিত
নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভাবার আহ্বান নীতিশ কুমারের

ভারতে ক্ষমতাসীন বিজেপির মিত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে নতুন করে ভাবতে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।

বিহার বিধানসভা এই আইন নিয়ে বিতর্ক করতে উন্মুক্ত বলে জানিয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিতর্কিত এই আইনের বিষয়ে তার আপত্তির ইঙ্গিত দিলেন।

ভারতের পার্লামেন্টে এই আইনটি করার সময় সরকারকে সমর্থন দিয়েছিল তার দল জনতা দল (ইউনাইটেড)। ওদিকে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিষয়ে নীতিশ কুমার বলেছেন, বিহারে এটা বাস্তবায়নের প্রশ্নই ওঠে না।
এটা বাস্তবায়নের কোনো প্রয়োজনই নেই।

এর আগেও তিনি বিহারে এনআরসি করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন। তবে প্রথমবারের মতো তিনি বিধানসভায় তা জোর দিয়ে বলেছেন।ফলে তার এ বক্তব্য এখন আনুষ্ঠানিক বা অফিসিয়াল।

বিহার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল কোটা সংস্কার অনুমোদন ইস্যুতে। সেখানে সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও বামেরা ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর নীতিশ কুমার তার অবস্থান পরিষ্কার করেন।
এরপর তিনি বিধানসভায় বলেন,, সিএএ নিয়ে একটি বিতর্ক হতে পারে। যদি লোকজন চায় তাহলে বিধানসভায় তা নিয়ে আলোচনা হতে পারে। এনআরসির ক্ষেত্রে এনআরসি করার কোনো প্রশ্নই ওঠে না। এর পক্ষে সাফাই গাওয়ার কিছু নেই।

এই আইনটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে ছাত্র, অধিকারকর্মী ও রাজনৈতিক দলগুলো বিক্ষোভ করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa