নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | ৩:২৫ অপরাহ্ণ

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান
apps

টাংগাইলের নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

১৬ অক্টোবর রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর।
এ সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রজনন মৌসুমে ইলিশ নিধনের প্রচেষ্টার প্রাক্কালে প্রায় ২০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ তিনজন জেলেকে আটক করা হয়।

সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে “দণ্ডবিধি,১৮৬০” অনুযায়ী জেলেদের প্রত্যেককে ১(এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়। জনাব তারিন মসরুর জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা মা ইলিশ ধরবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

এ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার কামাল পাশা,পুলিশ সদস্য সহ অন্যান্যরা।

Development by: webnewsdesign.com