ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জানুয়ারি ২০২০   ৪৭৪ বার পঠিত
নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টাংগাইলের নাগরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জানুয়ারি ২০২০) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী,উন্নয়ন দর্শন,চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীন,কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস,ওসি(তদন্ত)গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্যরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa