নাগরপুরে জুয়ার আসর থেকে জুয়ারী আটক

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

নাগরপুরে জুয়ার আসর থেকে জুয়ারী আটক
apps

টাংগাইলের নাগরপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগরপুর থানার এসআই সাইদুর, এএসআই রাসেল সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মামুদনগর ইউনিয়ন থেকে জুয়াখেলারত অবস্থায় জুয়ারীদের গ্রেফতার করেন।এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাস ও ২৪,৬৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার মামুূদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন(৩২),মৃত দারোগ আলীর ছেলে মনতাজ আলী(৫৫),মৃগ খাদিম বেপারীর ছেলে শামছুল মিয়া(৪৫); শুনসী গ্রামের লালচান মিয়ার ছেলে জামাল মিয়া(৪৫), জিন্নত আলীর ছেলে মোঃ রাজ্জাক(৩৫), মৃত বারু মিয়ার ছেলে আরান মিয়া(৪৫); মির্জাপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে হাসান মিয়া(২২);কোলকুষ্টিয়া গ্রামের সালাম মিয়ার ছেলে মাসুদ মিয়া(২৫)।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলম চাঁদ বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে টাংগাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।

Development by: webnewsdesign.com