নাগরপুরে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের বাছাই কার্যক্রম শুরু

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ

নাগরপুরে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের বাছাই কার্যক্রম শুরু
apps

টাঙ্গাইলের নাগরপুরে সারটিয়াগাজী আশ্রয়ন প্রকল্পে ভূমিহীনদের বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারটিয়াগাজী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৫০ টি ভূমিহীন পরিবারকে পূনর্বাসন করা হবে। এছাড়া এ প্রকল্পে প্রতি ৫ টি পরিবারের জন্য ১টি টিউবওয়েল,১টি গোসল খানা,২ টি টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

ভূমিহীন বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকী ইউনিয়ন সচিব মোঃ জুয়েল মিয়া সহ অন্যান্যরা।

Development by: webnewsdesign.com