নাগরপুরে অবৈধভাবে দাহ্য পদার্থ পেট্রোল ও সিলিন্ডার গ্যাস বিক্রি

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ

নাগরপুরে অবৈধভাবে দাহ্য পদার্থ পেট্রোল ও সিলিন্ডার গ্যাস বিক্রি
apps

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রাস্তাঘাটের আশেপাশে যেখানে সেখানে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার ও পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা না থাকায় জনমনে দুর্ঘটনার আশংকা ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সদর বাজারের বিভিন্ন এলাকা, গয়হাটা বাজার, সহবতপুর বাজার, ভাড়রা বাজার, সলিমাবাদ বাজার, ধুবড়িয়া- ভাদ্রা বাজার, দপ্তিয়র বাজার, মামুদনগর, মোকনা-পাকুটিয়া সহ যেখানেই কিছু দোকান বা ছোট বাজার সেখানেই অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার পেট্রোলসহ নানা দাহ্য পদার্থ। খোলা বাজারের বিভিন্ন দোকানে দু’ই এক লিটার অথবা আধা লিটার ওজনের প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে সাজিয়ে রাখা হয়েছে। তাদের ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক সক্ষমতা-সংক্রান্ত লাইলেন্স নিরাপত্তা সরঞ্জামসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার নেই।

অথচ দাহ্য পদার্থ বিক্রি করতে হলে বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা থাকা বাধ্যতামূলক।

নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মেহেদী হাসান জানান, যাদের অনুমোদন আছে তারাই শুধু এলপি গ্যাস সিলিন্ডার পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রয় করতে পারবেন। অন্যথায় আইনত দন্ডনীয় অপরাধ বলে বিবেচ্চ্য হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন,অনুমোদনবিহীনভাবে খুচরা গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ বিক্রয়কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com