নরসিংদীর পলাশ থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

নরসিংদীর পলাশ থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে
apps

নরসিংদীর পলাশ থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা [ডিবি] পুলিশ। আজ রবিবার [২৩ ফেব্রুয়ারি] বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলার কাউয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

নরসিংদী জেলা গোয়েন্দা [ডিবি] পুলিশের পরিদর্শক রূপম কুমার সরকার নরসিংদী প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম, তাপস কান্তি রায় ও মোস্তাক আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে কাউয়াদী এলাকায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী জাহিদ হাসানের বিরুদ্ধে ২ টি মাদক মামলা ও সুজনের বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় মামলা হয়েছে।

Development by: webnewsdesign.com