নবীগঞ্জে বড় ভাইয়ের উপর সৎ ভাইয়ের বউয়ের হয়রানিমূলক মামলা: বিপাকে পরিবার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৭ অপরাহ্ণ

নবীগঞ্জে বড় ভাইয়ের উপর সৎ ভাইয়ের বউয়ের হয়রানিমূলক মামলা: বিপাকে পরিবার
apps

নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নের জামাত শিবিরের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোল্লার প্রলোভনে বড় ভাইয়ের উপর সৎ ভাইয়ের বউয়ের শ্লীলতাহানির মামলার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের বড় ছেলে সোহেল রানা ও ছোট ছেলে দরাজ মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্ব›দ্ব চলছে। এ সুযোগ কাজে লাগিয়ে জামাত শিবিরের এই নেতা পরিকল্পিতভাবে মিথ্যে মামলা দায়ের করেন নিরহ ব্যবসায়ী সোহেল রানার উপর। সোহেল রানার সুনামক্ষুন্ন করতেই সৎ ভাইয়ের বউকে দিয়ে এ মামলা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকার লোকজন। এতে করে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন এই ব্যবসায়ী সোহেল রানা।

 

এছাড়াও জামাত নেতার অত্যাচারে অতিষ্ঠ রয়েছেন তিনি। এমন অভিযোগ করেছেন সোহেল রানার পরিবার। সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান সোহেল রানা। জামাত নেতার হয়রানি বন্ধে সহযোগিতা চেয়েছেন এলাকাবাসীর। সোহেল রানার বিরুদ্ধে সৎ ভাইয়ের বউয়ের দায়ের করা মামলার তিন সাক্ষী ইলাক উদ্দিন,আবুল কাশেম, তোফাজ্জুল হোসেন এফিডেভিট এর মাধ্যমে বলেন, মোছাঃ রাজিয়া বেগমের দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা। মামলা আরজি মোতাবেক গত ০৩-০৮-২০২০ইং তারিখে এমন কোনো ঘটনা আমার সমানে ঘটেনি। এব্যাপারে সোহেল রানা বলেন, আমি নিরহ একজন ব্যবসায়ী।

হয়তো সমসাময়িক বিরোধ চলছে আমার পরিবারে। একদিন তা থাকবে না। তবে আমাকে হয়রানি করতে ইনাতগঞ্জ ইউনিয়ন জামাত শিবিরের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সৎ ভাইয়ের বউকে প্রলোভন দেয়ি মিথ্যা মামলা করিয়াছে। এতে করে আমি ও আমার পরিবার হয়রানির শিকার হচ্ছি। আমি আশা করছি মামলার তদন্তকারী কর্মকর্তা সত্য উৎঘাটনে নিরপেক্ষ রিপোর্ট যথাসময়ে জমা দেবেন।

Development by: webnewsdesign.com